Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইরান কখনোই নিঃশর্ত আত্মসমর্পণ করবে না

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪২ pm ০৭, মার্চ ২০২৬
in আন্তর্জাতিক
A A
0

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান কখনোই নিঃশর্তভাবে আত্মসমর্পণ করবে না। শনিবার (৭ মার্চ) সকালে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, যারা মনে করছে ইরানকে জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যাবে, তারা সেই স্বপ্ন নিয়েই শেষ পর্যন্ত ব্যর্থ হবে।

এর আগে শুক্রবার (৬ মার্চ) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ না করে তবে তেহরানের সঙ্গে কোনো ধরনের চুক্তিতে যাবেন না তিনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর সপ্তম দিনে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

বিশ্লেষকদের মতে, ইরানের প্রতি এমন শর্ত আরোপের মাধ্যমে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত থামানোর সম্ভাব্য অনেক পথই সংকুচিত হয়ে গেছে।

পেজেশকিয়ান তার বক্তব্যে আরও বলেন, ইরান নিজের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থানে থাকবে এবং পশ্চিমা দেশগুলোর চাপের কাছে কখনোই নতি স্বীকার করবে না।

তবে তিনি একইসঙ্গে জানান, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো সংঘাত চায় না এবং তাদের বিরুদ্ধে আক্রমণাত্মক নীতি থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে বলেন, প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকার কারণেই সেসব এলাকায় হামলা চালাতে হচ্ছে। তবে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে ইরানের কোনো শত্রুতা নেই।

পেজেশকিয়ান আরও জানান, ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ সিদ্ধান্ত নিয়েছে—প্রতিবেশী দেশগুলোর দিক থেকে যদি ইরানের ওপর কোনো হামলা না আসে, তাহলে তাদের লক্ষ্য করে আর কোনো আক্রমণ চালানো হবে না।

তিনি প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করে বলেন, তেহরান তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় এবং তাদের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক অবস্থান নেই।

Tags: আত্মসমর্পণইরানবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদুল ফিতরের অজানা গল্প ও বিচিত্র ঐতিহ্য
  • সিটি করপোরেশন নির্বাচনে চ্যালেঞ্জ দেখছে না ইসি
  • স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত চিকিৎসক-কর্মকর্তারা
  • ইরান প্রতিবেশীদের কাছে ‘আত্মসমর্পণ’ করেছে, দাবি ট্রাম্পের
  • যশোরে নকল চালের মহড়া: নামি ব্র্যান্ডের মোড়কে প্রতারণা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম