ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলের যৌথ হামলা শনিবার (৭ মার্চ) পর্যন্ত সপ্তম দিনে পৌঁছেছে। এ পরিস্থিতির মাঝেই ইরানের বন্দর আব্বাস থেকে ৭৪ কিলোমিটার পশ্চিমে ৪.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের গভীরতা ১০ কিলোমিটার।
এ পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে, মঙ্গলবার দক্ষিণ ইরানে ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।
বিশ্লেষকরা বলছেন, দেশটিতে চলমান সামরিক হামলা ও রাজনৈতিক অস্থিরতার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

