ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার (৭ মার্চ) ভোরে হামলা চালিয়েছে ইসরায়েল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে বিমানবন্দরের ভিতরে আগুন ছড়িয়ে পড়েছে।
অন্য একটি ভিডিওতে দেখা গেছে একের পর এক বিস্ফোরণ এবং আগুনের বিশাল গোলা। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের বিমানবাহিনী তেহরানে ইরানি সরকারের অবকাঠামোকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালাচ্ছে।

