আবহাওয়া অধিদপ্তর সতর্কবার্তা জারি করেছে, ঘন কুয়াশার কারণে নৌযান চলাচলে সাবধানতা অবলম্বন করতে হবে। তবে নৌযানগুলিকে বিশেষ কোনো সংকেত দেখানোর নির্দেশনা দেওয়া হয়নি।
সাবধানবার্তাটি দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য শনিবার (৭ মার্চ) ভোর সাড়ে ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত কার্যকর হবে। সংস্থার পূর্বাভাস অনুযায়ী, দেশের দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা অনেক সময় ৫০০ মিটারের নিচে নেমে যেতে পারে।
এ কারণে ওই অঞ্চলের নৌযানগুলোকে সর্তকভাবে চলাচল করতে বলা হয়েছে, যাতে দুর্ঘটনার সম্ভাবনা কমানো যায়।

