Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গোবিন্দপুর মানবকল্যাণ ফাউন্ডেশনের ইফতার মাহফিল

Bangla FM OnlinebyBangla FM Online
২:৫৯ pm ০৬, মার্চ ২০২৬
in Semi Lead News
A A
0

কেএম নজরুল ইসলাম, চাঁদপুর

দুই সহস্রাধিক রোজাদারকে নিয়ে বিশাল এক ইফতার মাহফিলের আয়োজন করেছে সামাজিক সংগঠন গোবিন্দপুর মানবকল্যাণ ফাউন্ডেশন। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সামাজিক সংগঠনগুলোর অন্যতম ১০নং দক্ষিণ গোবিন্দপুর ইউনিয়নের গোবিন্দপুর মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) গোয়ালভাওর মধ্য বাজারে অবস্থিত জিএফসি স্কুলের মাঠে দুই হাজারেরও বেশি রোজাদার মুসলিমকে নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতারের পূর্বে বাদ আছর দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, “বিভিন্ন অঞ্চলে সাধারণত যেভাবে ইফতারের আয়োজন করে থাকে, তার থেকে একটু ব্যতিক্রমভাবে ইফতার আয়োজন করেছে গোবিন্দপুর মানবকল্যাণ ফাউন্ডেশন। এই সংগঠনের নানাবিদ সামাজিক কর্মকাণ্ডের দ্বারা তারা ইতোমধ্যে চাঁদপুর জেলার অন্যতম একটি সংগঠন হিসেবে সুপরিচিতি লাভ করেছে। সংগঠনের পরিচালক মো. আলী আশ্বাদ এবং মো. নুরুজ্জামান এই ইফতার মাহফিল নিয়ে জানান, গোবিন্দপুর মানবকল্যাণ ফাউন্ডেশনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য- পুরো এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন সকলেই যেন একই কাতারে বসে একসঙ্গে ইফতার করতে পারি। ইনশাআল্লাহ, আমাদের ডাকে সাড়া দিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মসজিদের ইমাম, আলেম, শিক্ষক, মাদ্রাসার শিক্ষার্থী, হাফেজ ও এতিম বাচ্চারা, দিনমজুর ও প্রতিবন্ধীসহ বিভিন্ন পেশাজীবীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকলের এই ঐক্যবদ্ধ অংশগ্রহণ এলাকার সকলের মাঝে সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্ববোধ তৈরি হয়েছে বলে আমার বিশ্বাস। আগামীতেও আমরা এরকম বড় পরিসরে সকলের সহযোগিতায় ইফতার মাহফিল আয়োজন করতে চাই।

ইফতার অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, গোবিন্দপুর মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আলী আশ্বাদ, পরিচালক ও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য অ্যাডভোকেট মাসুদ গাজী, মো. নুরুজ্জামান, নির্বাহী সদস্য হামিদুর রহমান শাওন।

এসময় উপস্থিত ছিলেন পরিচালক মো. শামীম খান, নির্বাহী সদস্য সুজন শেখ, নেয়ামতুল্ল্যাহ, সুলতান, বোরহান উদ্দিন, শরীফ, উপদেষ্টা মো. খোরশেদ আলম প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গোয়ালভাওর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ওলিউল্ল্যাহ।

Tags: ইফতার মাহফিলগোবিন্দপুরমানবকল্যাণ ফাউন্ডেশন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু
  • পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ
  • রাজশাহীতে হতদরিদ্র পরিবার পাবে ১০ টাকা কেজি চাল
  • ছাত্ররাজনীতিতে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন ফারুক হোসেন
  • রংপুরে এনসিডি কর্নারের সেবা নিচ্ছেন লক্ষাধিক রোগী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম