Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিএনপির সংসদীয় দলের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু

Bangla FM OnlinebyBangla FM Online
২:২৭ pm ০৬, মার্চ ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

নবনির্বাচিত সংসদ সদস্য, মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে বিএনপি। শুক্রবার (৬ মার্চ) সকালে গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম সেশনে অংশ নেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা।

সেশনের পরে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, নবীন সংসদ সদস্যদের পার্লামেন্ট প্র্যাক্টিস এবং আইন-কানুনে তাদের ভূমিকা বিষয়ে ধারণা দেওয়া হচ্ছে। এছাড়া বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ প্রস্তাবের বিষয় এবং রাষ্ট্রপতির অধিবেশন সংক্রান্ত সুযোগ সুবিধা তুলে ধরা হয়েছে।

দু’দিনের এই কর্মশালায় সংসদীয় কার্যক্রম, বিল-বাজেট, স্থায়ী কমিটির কাজসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। পরবর্তী সেশনে অংশ নেবেন ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের সংসদ সদস্যরা। কর্মশালার দ্বিতীয় দিনে ঢাকা, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।

মূলত, অভিজ্ঞ সাবেক আমলা, অ্যাকাডেমিশিয়ান এবং সাবেক সংসদ সদস্যরা অংশগ্রহণকারীদের দায়িত্ব ও কৌশলগত ভূমিকা বিষয়ে ধারণা দেবেন, যাতে তারা মন্ত্রণালয় পরিচালনা ও সংসদীয় রেওয়াজে দক্ষ হয়ে উঠতে পারেন।

উল্লেখ্য, আগামী ১২ মার্চ বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে।

Tags: কর্মসূচিবিএনপিসংসদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁ জেলা বর্তমানে আম উৎপাদনে সেরা
  • পাইকগাছায় জ্বালানি তেল ও গ্যাসের কৃত্রিম সংকট
  • সব স্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • বাগেরহাট সদর থানার খানপুরে বিয়ের যাত্রীবাহী বাস দুর্ঘটনা
  • রাজবাড়ীতে জ্বালানি সংকটের শঙ্কা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম