Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শহীদ আয়াতুল্লাহ খামেনির শোক বইয়ে স্বাক্ষর করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪০ pm ০৬, মার্চ ২০২৬
in আন্তর্জাতিক
A A
0

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনিকে স্মরণ করে ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (৬ মার্চ) সকালে তিনি শোক বইতে স্বাক্ষর করে বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, মুসলিম উম্মাহর ইতিহাসে প্রভাবশালী ধর্মীয় নেতা ও নেতৃবৃন্দের অবদান সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তিনি দোয়া করেন মহান আল্লাহ তাদের প্রতি তাঁর অসীম রহমত নাযিল করুন এবং সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ও দৃঢ়তা দান করুন।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত ও সহিংসতার কারণে অসংখ্য নিরীহ মানুষের প্রাণহানি ঘটছে। কোনো রাজনৈতিক লক্ষ্য বা স্বার্থ কখনোই নিরপরাধ মানুষের জীবনহানিকে বৈধতা দিতে পারে না। নিরীহ মানুষের রক্ত মহান আল্লাহর কাছে পবিত্র, এবং এজন্য সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংযম, প্রজ্ঞা ও মানবিকতার পরিচয় দেখানোর আহ্বান জানান।

এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য এবং জামায়াতে ইসলামের সম্মানিত আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা মীর আহমেদ বিন কাশেম আরমান। তারা ইরানের জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং মহান আল্লাহর কাছে মধ্যপ্রাচ্যসহ পুরো মুসলিম বিশ্বের জন্য শান্তি, সমৃদ্ধি, ন্যায়বিচার ও স্থিতিশীলতা কামনা করেন।

Tags: আয়াতুল্লাহ খামেনিজামায়াতবিশেষ নিউজশোক বই
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাগেরহাট সদর থানার খানপুরে বিয়ের যাত্রীবাহী বাস দুর্ঘটনা
  • রাজবাড়ীতে জ্বালানি সংকটের শঙ্কা
  • সংরক্ষিত নারী আসনে আলোচনায় ছাত্রদল নেত্রী ঊর্মি
  • পাংশায় শাপলা কাব ও পিএস অ্যাওয়ার্ড প্রার্থীদের আঞ্চলিক পর্যায়ে মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত
  • খান জাহান আলী থানা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম