Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সরকারি হাসপাতালে হাজিরা দিয়ে বেসরকারি চেম্বার পরিচালনার অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৭:২৫ pm ০৫, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

জাবেদ শেখ শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর সদর হাসপাতালে সরকারি দায়িত্ব পালনের সময় হাজিরা দিয়ে বেসরকারি হাসপাতালে রোগী দেখার অভিযোগে এক চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-কে চিঠি পাঠিয়ে তার নিবন্ধন ছয় মাসের জন্য স্থগিত রাখার জন্য অনুরোধ করেছে।

মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. রাজেশ মজুমদার সরকারি হাসপাতালে হাজিরা দেখানোর পর বেসরকারি হাসপাতালে রোগী দেখেছেন। বিষয়টি ৪ মার্চ সকাল সাড়ে ১০টায় একটি টেলিভিশন চ্যানেলে লাইভ সম্প্রচারিত হয়। যদিও তিনি নিজেকে অসুস্থ দাবি করেছেন, তার ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সরকারি দায়িত্বে এমন অনিয়ম সরকারের ভাবমূর্তির জন্য ক্ষতিকর এবং এ ধরনের কর্মকাণ্ডে দৃঢ়ভাবে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মুহাম্মদ আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত চিঠি বিএমডিসির রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়েছে।

Tags: শরীয়তপুরসরকার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • খালেদা জিয়াসহ ২০ জনকে স্বাধীনতা পুরস্কার ২০২৬ দেওয়ার সিদ্ধান্ত
  • বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার
  • পলাশতলী বিএনপিতে মিলন-আওলাদকে চাইছেন স্থানীয়রা
  • যশোরে রাত ৮ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত
  • রাজনগরে নিহত তারেকের পরিবারের পাশে রেজিনা নাসের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম