Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঈদে অতিরিক্ত ভাড়া আদায় না করার আহ্বান

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৪০ pm ০৪, মার্চ ২০২৬
in Semi Lead News, ঈদ আনন্দ
A A
0

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি:

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করতে পরিবহন চালক ও মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী।

বুধবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, ঈদকে সামনে রেখে বিভাগীয় ও জেলা শহর থেকে বহু মানুষ প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরবেন।

এ সময় অতিরিক্ত ভাড়া আদায় করলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। তাই সিএনজি, বাসসহ সব ধরনের যানবাহনের চালকদের প্রতি নির্ধারিত ও ন্যায্য ভাড়া গ্রহণের অনুরোধ জানান তিনি।

তার এ পোস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া দেখা গেছে। অনেকেই মন্তব্য করে তাকে অভিনন্দন জানান এবং সাধারণ মানুষের পক্ষে এমন অবস্থান নেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। কেউ কেউ লিখেছেন, ঈদে ভাড়া নৈরাজ্য রোধে প্রশাসনেরও কার্যকর নজরদারি প্রয়োজন।

ড. হিলালী তার বার্তায় বলেন, ঈদের আনন্দ সবার জন্য সমান হোক। মানবিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে যাত্রীদের সহযোগিতা করুন। আসুন, সবাই মিলে ন্যায্যতার মাধ্যমে সুন্দর ও স্বস্তির ঈদ উপহার দিই।

স্থানীয় সচেতন মহলের মতে, একজন সংসদ সদস্য ও জেলা পর্যায়ের রাজনৈতিক নেতার এমন উদ্যোগ ঈদ মৌসুমে ভোগান্তি কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হরমুজ প্রণালী বন্ধ, পারস্য উপসাগরে ২০০টি তেলের ট্যাংকার আটক
  • ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • মৌলভীবাজারে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১
  • টাঙ্গাইলের মির্জাপুরে ছাড়পত্র না থাকায় দুটি ইটভাটা মালিককে জরিমানা
  • শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম