আব্দুল্লাহ মুহসিন, পবিপ্রবি প্রতিনিধি :
প্রথমে আলো বন্ধুসভার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ইউনিটের উদ্যোগে ইফতার আয়োজন করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার আয়োজনে বন্ধুসভার সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সবার উপস্থিতিতে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার সম্পন্ন হয়।
ইফতারের আগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।
উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি নেসার আহমদ, সাধারণ সম্পাদক তাশদিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিসা ইয়াসমিন লীনা, সাংগঠনিক সম্পাদক গাজী সামিহা রহমান, প্রচার সম্পাদক আল রাইয়ান তামিমসহ অন্যান্য সদস্যবৃন্দ।
প্রথম আলো বন্ধুসভার সভাপতি নেসার আহমদ বলেন, “রমজান আমাদের সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। বন্ধুসভার এই ইফতার আয়োজনের মাধ্যমে সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আমরা আশা করি।”

