প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
রোববার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় ভূমিকম্প প্রবণতা দেখা যাচ্ছে, তাই কোস্টাল এলাকার মতো ঢাকায় কেন্দ্রিক স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে খেলার মাঠ ও খোলা জায়গা চিহ্নিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ত্রাণমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সরঞ্জাম কেনা এবং সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করারও নির্দেশ দিয়েছেন। এছাড়া, ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় কঠোরভাবে বিল্ডিং কোড মানার জন্য প্রধানমন্ত্রীকে দ্রুত দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভা ডাকার পরামর্শ দেওয়া হয়েছে।

