Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আ.লীগের সাবেক এমপি মারা গেলেন কলকাতায়

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪৯ pm ২৮, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

টাঙ্গাইল-৮ (বাসাইল–সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য এবং টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জোয়াহেরুল ইসলাম (৭০) ভারতের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জানা গেছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত এক সপ্তাহ আগে তাকে ফিনিক্স মেডিকেল সেন্টার, দমদমে ভর্তি করা হয়। মৃত্যুর সময় তিনি লাইফ সাপোর্টে ছিলেন এবং মাল্টি অর্গান ফেলিওর ও হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার স্ত্রী তখন মেডিকেল ভিসায় হাসপাতালে উপস্থিত ছিলেন, এছাড়া অসুস্থতার খবর পেয়ে তার মেয়ে বিদেশ থেকে কলকাতায় এসেছিলেন।

পারিবারিক সূত্রে জানানো হয়েছে, মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং অনুমতি মিললে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ার পর মরদেহ দেশে আনা হবে। এর আগে কলকাতার পিস হেভেনে মরদেহ সংরক্ষণের ব্যবস্থা করা হবে।

জোয়াহেরুল ইসলাম আইনজীবী পেশা থেকে রাজনীতিতে আসেন। ২০১৭ সালে তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি ভারতে চলে যান এবং কলকাতার নিউটাউনে বসবাস শুরু করেন। পরবর্তীতে তার স্ত্রীও মেডিকেল ভিসায় সেখানে যোগ দেন।

Tags: আ.লীগেএমপিকলকাতা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরানে সাইবার হামলাও চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • দল মনোনয়ন দিলেই সিটি কর্পোরেশনের নির্বাচন করবো: ইশরাক হোসেন
  • অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন
  • রাজাপুরে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত
  • নোয়াখালীতে নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম