Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আমের মুকুলে ভরে গেছে আম গাছ 

Bangla FM OnlinebyBangla FM Online
১০:১৩ am ২৮, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি

বসন্তের আগমনী বার্তায় সেজে উঠেছে রাজশাহীর বাঘা উপজেলা। গ্রামবাংলার প্রকৃতি যেন চারদিকে নতুন রূপে সেজেছে। মাঠে-ঘাটে আর সবুজে ঘেরা বিস্তীর্ণ আমবাগানে এখন হলুদাভ মুকুলের সমারোহ। দিগন্তজোড়া সবুজের মাঝে আমগাছের ডালে ডালে ফুটে থাকা মুকুল সৃষ্টি করেছে এক মনোমুগ্ধকর দৃশ্য।

বাঘা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি আমগাছেই এসেছে মুকুল। সকালের নরম রোদ আর বিকেলের মৃদু বাতাসে দুলছে আমের মুকুল, ছড়িয়ে দিচ্ছে মিষ্টি সুবাস। প্রকৃতি যেন ফিরে পেয়েছে নতুন প্রাণ, আর সেই প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে গ্রামাঞ্চল।

(২৫ ফেব্রুয়ারি) বুধবার দুপুর ১২টার সময় সরেজমিনে পরিদর্শনে গিয়ে কথা হয় স্থানীয় কৃষকদের সঙ্গে। তারা জানান, প্রতিবছরের তুলনায় এবার গাছে মুকুলের পরিমাণ বেশি। আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। যদিও প্রতিবছর আমের বাজারদর কিছুটা কম থাকে, তবুও কৃষকরা আশাবাদী—এবার তারা আমের ন্যায্য মূল্য পাবেন।

এদিকে ভালো ফলনের আশায় আমের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কীটনাশকের দাম বেশি হলেও থেমে নেই তাদের চেষ্টা। নিয়মিত গাছ পরিচর্যা, স্প্রে ও পরিচ্ছন্নতা বজায় রেখে মুকুল রক্ষায় কাজ করে যাচ্ছেন তারা। আমের রাজধানী হিসেবে পরিচিত এই অঞ্চলে বসন্ত মানেই নতুন স্বপ্নের শুরু। মুকুলে ভরা আমগাছ যেন কৃষকদের মনে জাগিয়ে তুলেছে সমৃদ্ধির প্রত্যাশা। এখন শুধু অপেক্ষা—ঝরে না পড়ে মুকুলগুলো পরিণত হোক রসাল, সুস্বাদু আমে।এ বছর আমের বাম্পার ফলনের আশা করছেন আম চাষিরা।

Tags: আমের মুকুলবসন্তরাজশাহী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরানের ভয়ে ইসরায়েলে জরুরি অবস্থা জারি
  • নিয়ানডার্থালরা কি মানুষদের চেয়েও শক্তিশালী ছিল? নতুন গবেষণায় চমকপ্রদ তথ্য
  • বায়তুল মোকাররমের পাশে দুই হাত, স্কাউট ভবনের সামনে একটি পা উদ্ধার
  • ইরানে আবারও হামলা শুরু করেছে ইসরায়েল
  • নরসিংদীতে ধর্ষণ মামলায় আশ্রয় কেউ দিলে, শেকড় ধরে ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম