Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে হবে, শামা ওবায়েদ 

Bangla FM OnlinebyBangla FM Online
১০:০৩ am ২৮, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, জাতীয়
A A
0

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, নির্বাচনী পরবর্তী সময় উপজেলার প্রতিটি ইউনিয়নে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে। শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে হবে। এই দলপক্ষের নামে মারামারি কোন্দল এইগুলা বন্ধ করতে হবে। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী, সোনাপুর ও যদুনন্দী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, মারামারি করে হাসপাতালে যাওয়া লাগে মামলা হয় হামলা হয়। এগুলো করে আসলে আমাদের কোন লাভ হয় না। মারামারি বন্ধ করে বল্লভদী যদুনন্দী সোনাপুর ও উপজেলার সমস্ত উন্নয়ন করা যায় আমাদের ভাইবোনদের ভবিষ্যতের জন্য কি ভাবে কাজ করা যায় শিক্ষার ব্যবস্থা কি ভাবে উন্নতি করা যায় রাস্তাঘাট কি ভাবে ঠিক করা যায় সেই দিকে আমাদের কাজ করতে হবে। এই জন্য আপনাদের সকলের সহযোগিতা লাগবে।

তিনি আরও বলেন, আজকে আমি এখানে এমপি মন্ত্রী হিসেবে আসি নাই আপনাদের সন্তান হিসেবে সব সময় আপনাদের মেয়ে/সন্তান হিসেবে কথা বলি। আমৃত্যু পর্যন্ত আপনাদের মেয়ে/সন্তান হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। আর কোন পরিচয় আমার দরকার নাই। আমাদের কে যারা ভোট দিয়েছে এবং আমাদের কে যারা ভোট দেয় নাই আমি সবার এমপি আমি কিন্তু বিএনপির এমপি না। সুতরাং এই অত্র এলাকার যত মানুষ আছে ভাইবোনরা আছে মুরুব্বিরা আছে সবার পাশে কিন্তু আমার বাবা কেএম ওবায়দুর রহমান ছিলো। উনি এমপি মন্ত্রী থাকতেও ছিলো যখন কিছু ছিলো না তখনও আপনাদের পাশে ছিলো। আমি অত্র এলাকার মানুষের পাশে আছি এবং ভবিষ্যতে ও থাকবো ইনশাআল্লাহ।

তিনি নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে বলেন, সব রকম অপকর্ম থেকে দূরে থেকে রমজান মাসে জনগণের সেবায় নিয়োজিত থাকেন। কোন উল্টাপাল্টা কাজ কোন দুই নম্বরি কাজে যদি আমি কাউকে জড়িত হতে দেখি তাহলে আইন আইনের গতিতে চলবে সে যে দলেরই হোক সে যে মতেরই হোক সে যে ধর্মের-ই হোক।

দোয়া ও ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি মো. শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, বল্লভদী ইউপি চেয়ারম্যান সাইফুর রহমান শাহিন, বিএনপি নেতা মেজর (অব:) শাহ আলম, সরোয়ার হোসেন, যুবদল নেতা মো. জসিম মোল্যা, নুরুল ইসলাম মাতুব্বর, আইয়ুব আলী, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইসরাফিল মাতুব্বর, কামরুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tags: ফরিদপুরশান্তি বজায় আহ্বানশামা ওবায়েদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরানে আবারও হামলা শুরু করেছে ইসরায়েল
  • নরসিংদীতে ধর্ষণ মামলায় আশ্রয় কেউ দিলে, শেকড় ধরে ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী
  • নাগরিকদের দ্রুত ইসরায়েল ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র
  • দিনাজপুরের নবাবগঞ্জে নৃশংসভাবে শিশুকে হত্যার অভিযোগ
  • আ.লীগের সাবেক এমপি মারা গেলেন কলকাতায়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম