Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কর বৃদ্ধি অর্থনীতি পুনরুদ্ধারের জন্য জরুরি: অর্থমন্ত্রী আমীর খসরু

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৪৬ pm ২৭, ফেব্রুয়ারী ২০২৬
in Top Lead News, অর্থনীতি
A A
0

দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে কর বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রাজস্ব বৃদ্ধি ও বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার।

শুক্রবার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় প্রস্তাবিত একটি সরকারি হাসপাতালের জন্য নির্ধারিত জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, অর্থনীতি ঘুরে দাঁড় করাতে রাজস্ব আয় বাড়াতে হবে এবং সেই অর্থ উৎপাদনমুখী বিনিয়োগে কাজে লাগাতে হবে। বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার জোর দিচ্ছে। আসন্ন বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে বিকেল ৩টার দিকে পতেঙ্গা থানাধীন জেলে পাড়া এলাকায় প্রস্তাবিত হাসপাতাল নির্মাণস্থল পরিদর্শনে যান মন্ত্রী। বানৌজা উল্কার আবাদ অঞ্চল-২ এর পশ্চিম পাশে মেরিন ড্রাইভ সংলগ্ন মুসলিমাবাদ এলাকায় বাংলাদেশ নৌবাহিনী অধিগ্রহণকৃত জমি তিনি সরেজমিনে ঘুরে দেখেন। হাসপাতাল নির্মাণের জন্য নির্ধারিত মোট ১৪ দশমিক ২১৯০ একর ও ২ দশমিক ৭ একর জমি পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান মন্ত্রীকে জমির ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা ও ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন।

এ সময় অধিনায়ক বানৌজা উল্কা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ভূমি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নিয়ে ভোলা ও সদস্য সরফরাজ কাদের রাসেল উপস্থিত ছিলেন।

প্রস্তাবিত হাসপাতালটি বাস্তবায়িত হলে পতেঙ্গা ও আশপাশের বাসিন্দাদের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং চট্টগ্রাম মহানগরের চিকিৎসা অবকাঠামো আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আইন দ্রুত পাসের দাবি, শিক্ষামন্ত্রীর কাছে শিক্ষার্থীদের খোলা চিঠি
  • রোয়াংছড়িতে ৪ গরু চোরকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করল জনতা
  • গোয়ালন্দে গণ অধিকার পরিষদের ইফতার মাহফিল
  • গোয়ালন্দ প্রেসক্লাবে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে ইফতার মাহফিল
  • ফরিদপুরে প্রবাসীর বাড়িতে হামলা ও দখলের চেষ্টার অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম