Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গোয়ালন্দে অবৈধভাবে গাছ বেচা-কেনার অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
১১:১০ am ২৭, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ১ নং তেনাপচা আশ্রয় কেন্দ্রের মূল্যবান অনেকগুলো মেহগনি গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ উঠেছে। গাছগুলো ১৭-১৮ বছর আগে পানির দামে কিনে এখন কেটে নিচ্ছেন স্হানীয় নজরুল মোল্লা নামের এক ব্যাক্তি।

তিনি দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইসমাইল মোল্লার বড় ভাই এবং তিনি নিজেও বিএনপি করেন বলে সাংবাদিকদের জানান। তবে নজরুল মোল্লার দাবি গাছগুলো তিনি বৈধভাবে আশ্রয় কেন্দ্রের বসতিদের কাছ থেকে কেনার পর এখন কেটে নিচ্ছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা যায়, প্রায় ২০-২২ বছর বয়সী আশ্রয় কেন্দ্রের মোটামোটা ৫টি মেহগনি গাছ কেটে ফেলে রাখা হয়েছে। কাটা গাছগুলো স’মিলে নেয়ার প্রস্তুতি চলছে। এ সময় মনোয়ারা বেগম নামে এক নারী সাংবাদিকদের জানান, তার মা আছমা বেগমের নামে এখানে একটি ঘর বরাদ্দ রয়েছে। সে তার জায়গার মধ্যে থাকা ৫টি চিকন গাছ ১৭-১৮ বছর আগে ১৪ শ টাকায় নজরুল মোল্লার নিকট বিক্রি করে। কিন্তু তখন তিনি গাছগুলো কেটে নেননি। এত বছর পর এখন কেটে নিচ্ছেন। এভাবে এ আশ্রয় কেন্দ্রের অপর বাসিন্দা শহীদ মোল্লার কাছ থেকে কেনা  ৪টি বড় মেহগনি গাছ তিনি কেটে রেখেছেন।

স্থানীয়রা জানান, তৎকালীন সময়ে আশ্রয় কেন্দ্রের অনেকের কাছ থেকে নজরুল মোল্লা সস্তায় অনেক চিকন চিকন গাছ কিনে রেখেছিলেন। এখন গাছগুলো অনেক মোটাতাজা ও মূল্যবান হয়ে উঠেছে। তবে বিক্রেতাদের তিনি নতুন করে কোন বাড়তি টাকা দেননি।

এ বিষয়ে মুঠোফোনে নজরুল মোল্লার সঙ্গে কথা হলে তিনি জানান, যখন গাছগুলো কেনার অল্প কিছুদিন পর আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসে। আমি বিএনপি করতাম। তাই বাঁধা আসবে ভেবে তখন আর কাটার চেষ্টা করিনি। তখন বিএনপির কোন পদে ছিলেন বা এখন কোন পদে রয়েছেন, জানতে চাইলে তিনি বলেন, আমি রাজবাড়ীর কোর্টে একটু ব্যস্ত আছি। পরে আপনাদের সাথে কথা বলব।

দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও নজরুল মোল্লার ছোটভাই ইসমাইল মোল্লা সাংবাদিকদের জানান, তার ভাই বৈধভাবে গাছগুলো কিনেছিলেন এবং এখন কেটে নিচ্ছেন। এভাবে বহুদিন ধরেই আশ্রয় কেন্দ্রের বাসিন্দারা বিভিন্নজনের কাছে গাছপালা বিক্রি করে আসছেন। কোনদিন কোন সমস্যা হতে দেখিনি।

গোয়ালন্দ উপজেলা ফরেষ্টার আব্দুল আজিজ বলেন, আশ্রয় কেন্দ্রের গাছগুলো বন বিভাগের নয়। গাছগুলোর বিষয়ে ইউএনও স্যার ভালো বলতে পারবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, তিনি বিষয়টি অবগত হয়েছেন। সরকারী জায়গার গাছ বিনা অনুমতিতে বেচা-কেনা করার কোন সুযোগ নেই। আশ্রয় কেন্দ্রের উপকার ভোগীদের সরকার দুই শতাংশ করে জায়গা সহ বসবাসের জন্য ঘর বরাদ্দ দিয়েছে। তারা সেখানকার গাছপালার ফলমূল ভোগ করতে পারবেন। কিন্তু বিনা অনুমতিতে বিক্রি করতে পারবেন না।  আমি বিষয়টির খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।

Tags: অবৈধগাছগোয়ালন্দবেচা-কেনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রবাসে থেকেও অসহায়দের পাশে দানবীর আব্দুস সালাম
  • প্রশাসনে গাফিলতিতে ‘জিরো টলারেন্স’ এমপি নাসের রহমানের
  • ঠাকুরগাঁও পৌর-আকচা ভূমি অফিসে প্রকাশ্যে অর্থ লেনদেন
  • আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ
  • সমুদ্রের কোল ঘেঁষা জ্ঞানের বাতিঘর:পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম