মোঃ মনির হোসেন সোহেল চাটখিল প্রতিনিধিঃ
প্রবাসী বিএনপি নেতা বেশ কয়েক বছর ধরে আত্ম মানবতার সেবায় দেশের ক্রান্তিকাল, প্রাকৃতিক দুর্যোগ, ধর্মীয় উৎসবসহ সর্বদা ও সমাজের হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের আস্থার মানবিক মানুষ মাহবুবু আলম সবুজ।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পৌরসভার ৭ নং ওয়ার্ড দশানী টগবা আলী মিয়া বেপারী বাড়িতে ২৬ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকাল ১২ টায় পবিত্র রমজান উপলক্ষে প্রায় ৪ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রবাসী মাহাবুবুল আলম সবুজ, কোন আলোচনা সভার মধ্য দিয়ে নয়, নিজেই, নিজ দায়িত্বে ভ্যানে করে সমাজের সুবিধা বঞ্চিত ও হতদরিদ্রদের ঘরে পৌঁছে দিয়েছেন ইফতার সামগ্রীর প্যাকেট।
মাহবুবুল আলম সবুজ তার বক্তব্যে বলেন, বেশ কয়েক বছর ধরে সমাজের সকল স্তরের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে আমি সর্বদা সহযোগিতা করে আসছি। আগামী পৌর নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র তারেক রহমানের সহযোগিতায় আগামীর স্বপ্ন পূরণে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। যদি আমি আপনাদের সহযোগিতা পাই, ভবিষ্যতেও আমার এসব দান অনুদান আপনাদের সেবায় অব্যাহত থাকবে। এবং সামাজিক ও অবকাঠামো উন্নয়নে সকলের দোয়া কামনা করছি।
মাহাবুবুল আলম সবুজ দীর্ঘ দিন ধরে জীবীকার তাগিদে প্রবাসে থাকলেও কিছু দিন পর পর ছুটে আসেন নিজ বাড়িতে। রাজনীতির পাশাপাশি রয়েছে সামাজিক অবস্থান, ছুটে চলেছেন রাতদিন মানুষের বিপদআপদে।

