ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে দুই নারী নিজের চোখে এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়েছেন। পুরান ঢাকায় সেহেরি খেয়ে তারা টিএসসিতে এসেছিলেন, কিন্তু সেখানে হঠাৎ তাদের সঙ্গে থাকা একজন বাইক রাইডারকে ধাওয়া দিয়ে মারধর শুরু করেন একজন। ভুক্তভোগী নারী সাহস করে এগিয়ে জানতে চাইলেন, “আপনি কেন মারছেন? রাতে কি ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে যাতায়াত করা নিষেধ?”
এই প্রশ্নের জবাবে অভিযোগ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র অশ্লীল মন্তব্য করে এবং তাকে প্রস্টিটিউট বলে বাজে ভাষায় সমালোচনা করেন। ঘটনার শিকার নারী কাঁদতে কাঁদতে বললেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা মেয়েরা নিরাপদ না। ৫ আগস্টের পরে আমরা নিরাপদ নই। ভার্সিটির ছেলেরা আমাদের ধরে মারে। আমাদের ড্রেসে কি লেখা আছে আমরা প্রস্টিটিউট?”
অপর নারীও কান্নার মধ্যেই বলে উঠলেন, “ঢাকা ইউনিভার্সিটির ছেলে হয়ে আমার গালে কেন থাপ্পর মারবে? আমি কি বাংলাদেশের বাইরে থেকে আসছি? আমি এখানে আসতে পারি না?”
ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা সমাজে মেয়েদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

