দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ২,২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২,৬১,০৪০ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন দাম সোমবার সকাল ১০টা থেকে কার্যকর হবে। এর আগে গত শনিবার (২১ ফেব্রুয়ারি) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩,২৬৬ টাকা বাড়িয়ে ২,৫৮,৮২৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।
নতুন সমন্বয় অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরির স্বর্ণের দাম:
২২ ক্যারেট: ২,৬১,০৪০ টাকা (১১.৬৬৪ গ্রাম)
২১ ক্যারেট: ২,৪৯,১৪৩ টাকা
১৮ ক্যারেট: ২,১৩,৫৬৮ টাকা
সনাতন পদ্ধতি: ১,৭৪,৭৮৫ টাকা
চলতি বছর বাজুস এখন পর্যন্ত ৩২ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে। এর মধ্যে ২০ বার দাম বৃদ্ধি এবং ১২ বার দাম কমানো হয়েছে। গত বছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।
দেশের স্বর্ণবাজারে এখনো দাম ওঠানামা তীব্র রকমের চলছে।

