Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি

Bangla FM OnlinebyBangla FM Online
২:২৭ pm ২২, ফেব্রুয়ারী ২০২৬
in Top Lead News, ক্যাম্পাস
A A
0

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগপত্র জমা দিয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন-এর কাছে আনুষ্ঠানিকভাবে এ পদত্যাগপত্র হস্তান্তর করেন।

উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে। তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করে উপাচার্য এ সিদ্ধান্ত নিয়েছেন। বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে এক সংবাদ সম্মেলনে ড. নিয়াজ আহমদ খান বলেন, আপৎকালীন পরিস্থিতি কাটিয়ে বিশ্ববিদ্যালয়ে একটি ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে। দায়িত্ব পালনের এই পর্যায়ে এসে তিনি মনে করছেন সরে দাঁড়ানোর সময় এসেছে।

তবে বিশ্ববিদ্যালয়ে যেন হঠাৎ কোনো শূন্যতা সৃষ্টি না হয় এবং প্রশাসনিক ধারাবাহিকতা বজায় থাকে—সে বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন। সরকার ও অংশীজনেরা প্রয়োজন মনে করলে ধারাবাহিকতা রক্ষায় কিছু সময় দায়িত্বে থাকার বিষয়টি বিবেচনা করতে রাজি আছেন বলেও জানান তিনি।

Tags: ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্যপদত্যাগপত্র
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁয় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
  • সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন দিবস পালিত
  • প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা
  • ঝালকাঠিতে নবনির্বাচিত দুই এমপিকে নিয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
  • বাউফল পাবলিক মাঠে শুকরিয়া সমাবেশে জনসমুদ্র

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম