Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুনামগঞ্জের যাদুকাটা বালু মহল সিডিউল ক্রয় করতে এসে ডালিম নামে এক ব্যবসায়ীকে থানায় হস্তান্তর

Bangla FMbyBangla FM
২:৩১ pm ১৭, ফেব্রুয়ারী ২০২৫
in অপরাধ
A A
0

সুনামগঞ্জ প্রতিনিধি


সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার যাদুকাটা বালু মহল ১ এবং ২ এর জন্য সিডিউল ক্রয় করতে এসে জাকির হোসেন ডালিম নামে এক ব্যবসায়ীকে মোস্তাক, নাছিরের নেতৃত্বে বেশ কয়েকজন তাকে আটক করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে সিডিউল ক্রয়ের নামে অনিয়মের অভিযোগ উঠেছে। একটি রাজনৈতিক দলের প্রভাব বিস্তার করে বালু মহল সিডিউল বাগিয়ে নেওয়ার পায়ঁতারা করছে বলে অভিযোগ উঠেছে।


সোমবার সকাল ১১টায় টায় লাইসেন্স ধারী মূলধারার সুনামধন্য ব্যবসায়ী জাকির হোসেন
ডালিম সিডিউল ক্রয় করতে সুনামগঞ্জ আসলে মোস্তাক ও নাছিরের নেতৃত্বে বেশ কয়েকজন
ডালিমকে তুলে নিয়ে আটকে রাখে। এর মধ্য দিয়ে টেন্ডার কাজকে প্রশ্নবিদ্ধ করছে বলে মনে
করছে সচেতন মহল। পরবর্তীতে তারা ডালিমকে সদর থানায় হস্তান্তর করে।


জানাযায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই বালু মহাল হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে মোস্তাক
গংরা। কিছু অসাধু ব্যাবসায়ী রাজনৈতিক নেতা তাঁরা চাচ্ছেন ২০ তারিখ সিডিউল জমা
দেওয়ার শেষদিন বিনা প্রতিদ্বন্ধীতায় বালু মহল সিডিউল বাগিয়ে নেওয়া জন্য এই কাজটি করা
হচ্ছে।


এ বিষয়ে ব্যবসায়ী সমাজ সঠিক, সুন্দর, বিতর্কবিহীন সিডিউল বিক্রির দাবি জানিয়েছেন। যেন যারা সিডিউল ক্রয় করতে আগ্রহী সবাই যেন নিরাপদে সিডিউল ক্রয় করে জমাদান করতে পারেন।


এদিকে ব্যবসায়ী জাকির হোসেন ডালিম সদর মডেল থানায় আটক থাকায় তার ফোনে একাধিকবার ফোন দিলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।


এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আবুল কালাম ডালিম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


এ বিষয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক ডাঃ মোহাম্মদ ইলিয়াছ মিয়ার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার মন্থব্য জানা সম্ভব হয়নি।


এ ব্যাপারে সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেনের সাথে ও মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অনুপম ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • নেত্রকোণায় দুই ব‍্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা ও ৩১ হাজার লিটার ডিজেল জব্দ
  • মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী দুর্নীতির মামলায় কারাগারে
  • মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ
  • পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম