Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিন-খতিবদের সম্মানি পৌঁছে দেবে সরকার: মাহদী আমিন

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৪৮ pm ২১, ফেব্রুয়ারী ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ প্রথমবারের মতো তার কার্যালয়ে অফিসে উপস্থিত হয়েছেন। তিনি বলেন, প্রথম দিনেই প্রধানমন্ত্রী বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে ঈদের আগে মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩:৩০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মাহদী আমিন এ তথ্য জানান। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী অফিসে এসে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন এবং বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক আলোচনায় অংশ নিয়ে দেখেন, কীভাবে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা যেতে পারে। এর মধ্যে বেকারত্ব মোকাবেলা, কর্মসংস্থান বৃদ্ধি এবং অন্যান্য প্রতিশ্রুতির বাস্তবায়ন বিষয়ক পরামর্শও আলোচনা করা হয়েছে।

মাহদী আমিন বলেন, বিএনপি সরকার নির্বাচনের প্রতিশ্রুতির অনুযায়ী প্রাথমিকভাবে ঈদুল ফিতরের আগে ধর্মীয় নেতৃবৃন্দের মাসিক সম্মানি ও উৎসব ভাতা প্রদান শুরু করবে। পরে এটি সারাদেশে পর্যায়ক্রমে কার্যকর হবে।

তিনি আরও যোগ করেন, কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে সরকারি ও বেসরকারি চাকরি, বিদেশে জনশক্তি রফতানিসহ দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তোলার বিষয়ে বিস্তারিত পরামর্শ হয়েছে। সংশ্লিষ্ট সচিব ও মন্ত্রীরা এ বিষয়ে তাদের মতামত প্রদান করেছেন। মাহদী আমিনের বক্তব্যে বলা হয়, দ্রুততম সময়ের মধ্যে জনগণের সামনে দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে বিএনপি।

Tags: তারেক রহমানবিএনপিমাহদী আমিন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নাইক্ষ্যংছড়িঘুমধুম সীমান্তে তিন লক্ষাধিক ইয়াবা উদ্ধার: আটক ১
  • প্রশাসনের একাংশ ‘মব’কে প্রশ্রয় দিচ্ছে: তথ্যমন্ত্রী
  • শিক্ষা, কর্মসংস্থান ও ক্রীড়ার উন্নয়নে বৈঠক অনুষ্ঠিত
  • কুষ্টিয়ায় জোহরের নামাজের সময় ফার্মেসিতে চুরি
  • বাগেরহাটের শরণখোলায় বিএনপি কার্যালয়ে আগুন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম