Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জেলা পর্যায়ে সুলভ মূল্যে খাদ্য বিক্রি শুরু, ১০ লাখ মানুষকে দেওয়া হবে সহায়তা

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০১ pm ২১, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

জেলা পর্যায়ে কম দামে দুধ, ডিম ও মুরগির মাংসসহ বিভিন্ন প্রোটিনসমৃদ্ধ খাদ্যসামগ্রী বিক্রির কার্যক্রম চালু করেছে সরকার। এই উদ্যোগের মাধ্যমে সারাদেশে প্রায় ১০ লাখ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে খাদ্য পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল পৌর উদ্যান-এ এ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, আসন্ন রমজান উপলক্ষে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে প্রোটিনজাতীয় খাদ্য সরবরাহ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বাজারে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে। কোনোভাবে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দাম নেওয়ার সুযোগ দেওয়া হবে না।

পোলট্রি খাতকে সচল রাখতে খামারিদের সমস্যাগুলো শুনে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়েও সরকার কাজ করছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হকসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

Tags: খাদ্য মন্ত্রণালয়প্রতিমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সকালে জাল তুলতেই চমক—জেলের হাতে সাড়ে ২২ কেজির কোরাল
  • আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে লালমনিরহাটে জাতীয় পতাকা অর্ধনিমিত করার বিষয়টি উপেক্ষিত
  • প্রশাসন অন্ধভাবে আইন তার নিজস্ব গতিতে পরিচালনা করবে: ডা. জাহিদ হোসেন
  • ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিন-খতিবদের সম্মানি পৌঁছে দেবে সরকার: মাহদী আমিন
  • পবিপ্রবিতে মহান শহীদ দিবস পালন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম