ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ২০২৬: আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে আজ রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বিষবীয় ভারত মহাসাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হবে। পাশাপাশি উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটি ও বান্দরবানে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা রংপুর বিভাগের ডিমলায় ১৪.০ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় আজ সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২৭ মিনিটে।

