Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রক্তঝরা ফাল্গুনে কাপ্তাইয়ে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হলো ভাষা শহীদদের

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৩ pm ২১, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

রিপন মারমা কাপ্তাই (রাঙ্গামাটি):

যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় পালিত হয়েছে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শোক আর শ্রদ্ধায় হাতে পুষ্পস্তবক নিয়ে শত শত নারী-পুরুষ স্মরণ করেছেন ভাষা আন্দোলনের বীর শহীদদের।

​রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনে শহীদ মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের।

​শহীদ বেদিতে প্রথমেই পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কাপ্তাই উপজেলা প্রশাসন। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন, কাপ্তাই ও চন্দ্রঘোনা থানা পুলিশ, আনসার বাহিনী, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা এসিল্যান্ড, ​ফায়ার সার্ভিস, উপজেলা বিএনপির পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

হেডম্যান প্রতিনিধিবৃন্দ,কাপ্তাই উপজেলা পেশাদার সাংবাদিকবৃন্দ, ​রাজনৈতিক ও সামাজিক সংগঠনের অংশগ্রহণ
এছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানান। এরপর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও একে একে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

​পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত সকলের কণ্ঠে ধ্বনিত হয় একুশের কালজয়ী গান— “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি”। ভাষা শহীদদের স্মরণে এক গাম্ভীর্যপূর্ণ ও শোকাতুর পরিবেশের সৃষ্টি হয় পুরো শহীদ মিনার এলাকায়। উপস্থিত সকলে ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং ভাষার মর্যাদা রক্ষার করার প্রতিশ্রুতি দেন সকলে।

Tags: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লস্কর-ই-তাইয়েবার হামলার আশঙ্কায় দিল্লিতে নিরাপত্তা জোরদার
  • রাজস্থলীতে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে বিনম্র শ্রদ্ধা
  • জামালপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
  • লাকসামে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
  • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিষয়ক সভা অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম