Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

একুশের প্রথম প্রহরে শ্রীমঙ্গলে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৫৯ am ২১, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।
মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-এর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিএনপির নেতৃবৃন্দও উপস্থিত থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শ্রীমঙ্গল থানা পুলিশ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শ্রীমঙ্গলের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং বিএনপির সহযোগী সংগঠন পৌর যুবদল ও উপজেলা যুবদল, জাসাসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশ নেন।
এছাড়া শ্রীমঙ্গল পৌর শহীদ মিনারে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, টুরিস্ট পুলিশ, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
গভীর রাতের নীরবতা ভেঙে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা আর ভালোবাসায় মুখর হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণে উপস্থিত সবাই একাত্মতা প্রকাশ করেন এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
Tags: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিষয়ক সভা অনুষ্ঠিত
  • ইনকিলাব জিন্দাবাদ বা ইনকিলাব মঞ্চের সঙ্গে বাংলার সম্পর্ক নেই: বিদ্যুৎ মন্ত্রী টুকু
  • লেবুর দাম বাড়ায় ইফতারে বিকল্প, সাশ্রয়ী ও পুষ্টিকর সমাধান
  • যেকোনো সময় আক্রমণ করতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের জন্য প্রস্তুত ইরানও
  • জেলা পর্যায়ে সুলভ মূল্যে খাদ্য বিক্রি শুরু, ১০ লাখ মানুষকে দেওয়া হবে সহায়তা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম