Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহই প্রধান লক্ষ্য: টুকু

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৩৩ pm ২০, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সদ্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই তার মন্ত্রণালয়ের প্রধান অগ্রাধিকার।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ শহরে নিজ বাসভবনে পৌঁছে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন,বর্তমানে আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে রমজান মাস ভালোভাবে পরিচালনা করা। পাশাপাশি সামনে কৃষি সেচ মৌসুম ও গ্রীষ্মকাল মোকাবিলা করাও বড় চ্যালেঞ্জ। এটি একটি টেকনিক্যাল বিষয়, মাঝে মাঝে ছোটখাটো ফল্ট হতে পারে, বিদ্যুৎ যেতেও পারে। তবে আমরা চেষ্টা করছি যেন বেশিরভাগ সময়ই ভালো বিদ্যুৎ সরবরাহ বজায় থাকে।

তিনি আরও বলেন,বিগত সময়ের বিপুল পরিমাণ বকেয়া এবং জ্বালানি আমদানির প্রয়োজনীয়তা মিলিয়ে এটি আমার জন্য একটি কঠিন অগ্নিপরীক্ষা। তারপরও আমি সর্বোচ্চ চেষ্টা করছি, যাতে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে জনগণকে নিরবচ্ছিন্ন বিদ্যুতের সুফল দেওয়া যায়।

এর আগে মন্ত্রীকে জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ দলীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।

Tags: ইকবাল হাসান মাহমুদ টুকুজ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়বিদ্যুৎ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গণতন্ত্র পুনপ্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ২০টি ঘুমের ট্যাবলেট খেয়ে হাসপাতালে ভর্তি মেঘমল্লার বসু
  • তারেক রহমানকে মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
  • ঝিনাইদহে দুই ব্যবসায়ীকে জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত
  • জুলাই বিক্রি করে নয়, জনগণের ভোটে ক্ষমতায় এসেছে বিএনপি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম