ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, চকবাজারের এক ব্যবসায়ীর সঙ্গে ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেটের বাক-বিতণ্ডা অনাকাঙ্ক্ষিত ঘটনা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে চকবাজারের মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে সাক্ষাতের সময় তিনি ব্যবসায়ীদের সতর্ক করেন, যাতে এমন ঘটনা পুনরায় না ঘটে।
কমিশনার বলেন, যারা খাবারে ভেজাল দেয় তারা দেশ ও জাতির শত্রু। তিনি রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য সহনীয় রাখতে ব্যবসায়ীদের সচেষ্ট থাকার আহ্বান জানান।

