নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তার মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া-র সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেছেন। জিয়ারত শেষে মোনাজাত করা হয়। বুধবার দুপুর ১২টা ৫ মিনিটের দিকে তিনি সেখানে শ্রদ্ধা জানান।
এর আগে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধ-এ মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। বেলা ১১টার দিকে তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে পুনরায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর সম্মান জানান তিনি।
এ সময় স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি ‘পারিজাত’ ফুলের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী, যা শহীদদের স্মৃতির প্রতি সম্মান ও নতুন সরকারের প্রতীকী অঙ্গীকার হিসেবে বিবেচিত হচ্ছে।

