Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আবারও পর্দায় ঋতুপর্ণা-রোহিত জুটি

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৪৫ pm ১৭, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, বিনোদন
A A
0

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত মানেই বড় পর্দায় নতুন কিছু। এবার সেই ম্যাজিকে নতুন মাত্রা যোগ করতে আসছেন বলিউডের পরিচিত অভিনেতা রোহিত রায়। দীর্ঘ বিরতির পর আবারও এই তারকা জুটিকে রুপালি পর্দায় একসঙ্গে দেখা যাবে। মানবিক মূল্যবোধ আর সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত হচ্ছে তাদের নতুন সিনেমা ‘জয়িতা’।

সিনেমাটির নামভূমিকায় অর্থাৎ ‘জয়িতা’ হিসেবে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তার বিপরীতে ‘শুভেন্দু’ চরিত্রে দেখা যাবে রোহিত রায়কে। ছবির কাহিনী আবর্তিত হয়েছে নিঃসঙ্গ ও একাকী এক মানুষকে কেন্দ্র করে।

শুভেন্দু জীবনে বৈষয়িক প্রাচুর্য থাকলেও মানসিকভাবে চরম একাকী। জীবনের নানা সমস্যায় জর্জরিত এই শুভেন্দুর দেখাশোনার দায়িত্ব পান জয়িতা। সেবা করতে গিয়েই জয়িতা আবিষ্কার করেন, শুভেন্দুর আসল সমস্যা কোনো শারীরিক ব্যাধি নয়, বরং প্রিয়জনহীন নিঃসঙ্গতা। এই একাকীত্ব দূর করে শুভেন্দুর জীবনে জয়িতা কীভাবে আশার আলো নিয়ে আসেন, সেই মানবিক জার্নিই উঠে আসবে সিনেমায়।

সহকর্মী রোহিত রায় প্রসঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘রোহিতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই দারুণ। এর আগেও আমরা তিনটি ছবিতে কাজ করেছি। ও যেমন ভালো অভিনেতা, মানুষ হিসেবেও চমৎকার। এই ছবির শুভেন্দু চরিত্রটি ওর জন্য একদম মানানসই।’

কলকাতায় শুটিং করতে পেরে উচ্ছ্বসিত রোহিত রায়ও। তিনি জানান, তিলোত্তমা কলকাতার প্রতি তার নাড়ির টান রয়েছে। এখানকার কাজের পরিবেশ তার কাছে বরাবরই বিশেষ। তাই সুযোগ পেলেই কলকাতায় শুটিং করতে মুখিয়ে থাকেন এই বলিউড তারকা।

‘জয়িতা’ সিনেমাটি পরিচালনা করছেন জিৎ দত্ত। এর আগে তিনি ‘পটাদার কীর্তি’ ছবি দিয়ে আলোচনায় এসেছিলেন। উল্লেখযোগ্য বিষয় হলো, সেই ছবিটির প্রযোজনা করেছিল ঋতুপর্ণার প্রযোজনা সংস্থা ‘ভাবনা আজ ও কাল’। তবে এবার জিতের পরিচালনায় এই ছবির উপস্থাপক হিসেবে থাকছেন স্বয়ং ঋতুপর্ণা সেনগুপ্ত। বর্তমানে শহর কলকাতায় ছবির দৃশ্যধারণের কাজ পুরোদমে চলছে।

Tags: বিনোদনবিশেষ খবররুপালি পর্দা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তারেক রহমানের মন্ত্রিসভায় সুপ্রিম কোর্টের ৭ আইনজীবী
  • রংপুর মিঠাপুকুরে ২য় বিয়ে নিয়ে নাটকীয় ঘটনা
  • সবার ঐক্যেই সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে: এ্যানি
  • বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সংসদে বিরোধীদলীয় নেতা হলেন যারা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম