Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রমজানকে সামনে রেখে রূপগঞ্জে মসজিদ-মাদ্রাসা সাজানো ও বাজার মনিটরিংয়ে প্রস্তুতি

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩৬ pm ১৭, ফেব্রুয়ারী ২০২৬
in ধর্ম ও দর্শন, সারাদেশ
A A
0

সহিদুল করিম বিপ্লব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

ইফতার সামগ্রী, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ ও নিরাপত্তা নিশ্চিত করতে রোজাদার ও মুসল্লিরা সচেষ্ট

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রমজান মাস শুরু হওয়ার আগে রোজাদার ও মুসল্লিরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। উপজেলার সাতটি ইউনিয়ন এবং দুটি পৌরসভায় মসজিদ ও মাদ্রাসাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ও রং করে সাজানো হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, ভুলতা, গোলাকান্দাইল, তারাবো, মুড়াপাড়া, কাঞ্চন, ভোলাবো, ইছাপুরা, দেবই, কায়েতপাড়াসহ বিভিন্ন এলাকার হাট বাজারে ইফতার সামগ্রী, খেজুর, ফল-ফলাদি, জায়নামাজ, টুপি, আতরসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সাজানো ও পর্যবেক্ষণ করা হচ্ছে।

রোজাদাররা আশা করছেন, রমজান মাসে সন্ধ্যার পর চুরি-ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড না ঘটে। এছাড়া, বাজারে অসাধু সিন্ডিকেটের দ্বারা দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে প্রশাসনের নিয়মিত নজরদারির দাবি উঠেছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন জানান, রমজান মাসে রোজাদার ও মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল বৃদ্ধি করা হবে এবং চুরি-ছিনতাইসহ সকল অপরাধ ঠেকাতে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ আল সোহান বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও অসাধু মজুতদারদের বিরুদ্ধে নজরদারি বাড়ানো হয়েছে। টিসিবি কার্যক্রমের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি এবং গণসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে, যাতে কৃত্রিম সংকট সৃষ্টি না হয়।

Tags: ধর্ম ও দর্শনরমজান মাস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশে একজন মন্ত্রীর বেতন ও সুযোগ-সুবিধা
  • নড়াইলে বিএনপি নেতার বাড়িতে পেট্রোল বোমা হামলা, অগ্নিসংযোগের অভিযোগ
  • কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা
  • বাকেরগঞ্জে নদী তীরের মাটি কেটে নেওয়ার অভিযোগ, স্থানীয় নেতা নিমাই কীর্তনীয়ার বিরুদ্ধে
  • তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন দক্ষিণ এশিয়ার নেতারা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম