ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮.৩০ মিনিটে রাজধানীর বেইলিরোডে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাতে উপস্থিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সাক্ষাৎকালে তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্যদিকে নাহিদ ইসলামের বাসায় উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
এর আগে সন্ধ্যায় বিএনপি চেয়ারম্যান জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাত করেন। এরপর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নাহিদের বাসার উদ্দেশ্যে রওয়ানা হন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠনের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রস্তুতি নিচ্ছে।

