বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান রোববার সন্ধ্যা সাতটার দিকে কড়া নিরাপত্তার মধ্যে রাজধানীর বসুন্ধরায় বাংলাদেশের জামায়তে ইসলামী (জামায়াত) আমির ডা. শফিকুর রহমান-এর বাসায় পৌঁছান।
বৈঠকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ভবিষ্যতে দেশের পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেন।

