পিরোজপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাসুদ সাঈদী নির্বাচনের পরপরই রাজনৈতিক শিষ্টাচারের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
আজ শনিবার সকালে তিনি প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের শিকারপুর বাসভবনে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
মাসুদ সাঈদী বলেন, “নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। তবে আমরা সবাই পিরোজপুরের সন্তান। আসনের যোগাযোগ ব্যবস্থা ও পানির সমস্যা সমাধানসহ এলাকার সার্বিক উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।
তিনি অধ্যক্ষ আলমগীর হোসেনকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে সহযোগিতার অঙ্গীকারও ব্যক্ত করেন।
এসময় পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রাজ্জাক শেখসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

