Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ত্রিশালে ধানের শীষ বড় ব্যবধানে এগিয়ে

Bangla FM OnlinebyBangla FM Online
১:২১ pm ১৪, ফেব্রুয়ারী ২০২৬
in নির্বাচন
A A
0

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. আছাদুজ্জামান সোহেলকে তিনি ১৪,৬০৪ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

এ আসনে মোট ১২১টি ভোটকেন্দ্রে ২,২৬,৩২১ জন ভোটার অংশ নেন, যা মোট ভোটারের ৫৬.৬৩ শতাংশ। মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলাফলে দেখা গেছে:

ডা. মাহবুবুর রহমান লিটন (ধানের শীষ) – ৯৮,২২১ ভোট

মো. আছাদুজ্জামান সোহেল (দাড়িপাল্লা) – ৮৩,৬১৭ ভোট

মুহাম্মদ আনোয়ার সাদাত (কাপ-পিরিচ) – ৩২,৯৯৫ ভোট

মো. ইব্রাহীম খলিল উল্লাহ (হাতপাখা) – ৪,০২৪ ভোট

মো. জয়নাল আবেদীন (মোটরসাইকেল) – ১,০৪৬ ভোট

মো. জহিরুল ইসলাম (লাঙ্গল) – ৫৪৪ ভোট

গণভোটে ‘হ্যাঁ’ প্রতীকে ১,৪৭,০১৫ ভোট পড়ে, এবং ‘না’ প্রতীকে ৪৪,৭৮৬ ভোট।

ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে, যেখানে নারী-পুরুষ, তরুণ-তরুণী ও প্রবীণ সবাই অংশ নিয়েছেন। প্রথমবার ভোট দেওয়া তরুণদের মধ্যে ছিল বাড়তি উৎসাহ। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটগ্রহণ ও গণনা নির্বিঘ্নে শেষ হয়েছে। প্রতিটি কেন্দ্রে শৃঙ্খলা বজায় ছিল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় ছিল। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আখাউড়ায় সূর্যমুখী বাগানে প্রকৃতি প্রেমীদের ভিড়
  • তারেক রহমানের শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাবে বিএনপি
  • বর্ণাঢ্য আয়োজনে শাবিপ্রবির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • বাকেরগঞ্জে নির্বাচন পরবর্তী জামায়াতে ইসলামীর বর্ধিত সভা অনুষ্ঠিত
  • রাজশাহীতে জামানত হারালেন ২০ জন প্রার্থী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম