অমৃত জ্যোতি(মধ্যনগর)সুনামগঞ্জ
সুনামগঞ্জ এক আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অকৃত্রিম বিজয়ে মধ্যনগর উপজেলা যুবদলের অন্যতম নেতা ও জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক এম শহীদ বাংলাদেশ সেনা বাহিনীর প্রতি চিরস্মরণীয় কৃতজ্ঞতা জানিয়েছেন।
ধানের শীষ প্রতীকের প্রার্থী “কামরুজ্জামান কামরুল”ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১লাখ ৬১ হাজার ৭৭৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমদ খান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৯৬৬ ভোট।(প্রথম আলো)
১২ফেব্রুয়ারি২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এবিজয়ে বিএনপির কর্ণধার ও আগামীর প্রধানমন্ত্রী “তারেক রহমান” তথা ধানের শীষ প্রতীকের অতুলনীয় বিজয়কে স্বাগত জানিয়েছেন এম শহীদ।জেলা যুবদল বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক এম শহীদ জানান এ বিজয় তৃণমূল জনমানুষ ও নেতাকর্মীদের।শুধুমাত্র বাংলাদেশে সেনাবাহিনীর অসাধারণ প্রতিভার প্রতি চির অফুরন্ত কৃতজ্ঞতা জানাই।তাঁদের অক্লান্ত পরিশ্রমেই বাংলাদেশের ঝামেলামুক্ত ও নিরবিচ্ছিন্ন ভোটগ্রহন নির্বাচন সম্ভব হয়েছে।তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা ধানের শীষের বিজয় সুনিশ্চিত হয়েছে।বাংলাদেশ সেনা বাহিনীর নিরপেক্ষ তৎপরতা ও সার্বিক্ষণিক টহলযুক্ত ভূমিকা এবং পরিশ্রমে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন সুনামগঞ্জ এক আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল।এতে বাংলাদেশ সেনা বাহিনীর নিরঙ্কুশ ভূমিকা অবিস্মরণীয়।
সুনামগঞ্জ এক আসনে বিপুল ভোটের ব্যবধানে দাঁড়িপাল্লাকে টপকিয়ে বিএনপি বিজয় অর্জন সুনিশ্চিত হয়।এআসনে আপামর জনসাধারণের কল্যাণে আসন্ন দিনগুলো শুভময় ও জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে একটি মডেল সুনামগঞ্জ এক আসন উপহার দিতে নবনির্বাচিত কামরুজ্জামান কামরুলের পক্ষে মধ্যনগরের উপজেলাবাসীর সার্বিক সাহায্য সহযোগিতা কামনা করেন জেলা যুবদলের নেতা এম শহীদ।

