ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের জন্য ঢাকাকে অভিনন্দন জানিয়েছে চীন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে এ বার্তা প্রকাশ করেছে দেশটির ঢাকাস্থ দূতাবাস। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র বড় জয়কেও স্বাগত জানিয়েছে চীন।
দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়েছে, নতুন সরকারের সঙ্গে কাজ করতে তারা আগ্রহী এবং ‘চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায়’ রচনা করতে চায়।
এছাড়া চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোও বিএনপির বিজয়কে কেন্দ্র করে খবর প্রচার করেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকারের সময়ে চীন ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদার করেছে। এই সময় ৮০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ এসেছে, পাশাপাশি প্রতিরক্ষা ও চিকিৎসা খাতে সহযোগিতা বৃদ্ধি পেয়েছে।

