Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেট বিভাগের ১৯টি আসনের ১৮টিতে জয় পেয়েছে বিএনপি ১টিতে খেলাফত মজলিস

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২৬ pm ১৩, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, নির্বাচন
A A
0
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90?

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90?

উৎফল বড়ুয়া, সিলেট:

জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি আসনের ১৮টিতে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। বিভাগের একটি আসনেও জয়ের দেখা পায়নি জামায়াতে ইসলামী, তবে তাদের ঐক্যের সঙ্গী খেলাফত মজলিস একটি আসনে জয়লাভ করেছে।

সিলেট জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি বিজয়ী হয়েছে।

সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদির ১ লাখ ৭৬ হাজার ৯৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের হাবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৮৩ ভোট।

সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর ১ লাখ ১৭ হাজার ৯৫৬ ভোট পেয়ে জয়লাভ করেন। খেলাফত মজলিসের মুনতাসির আলী পেয়েছেন ৩৮ হাজার ৬৩৫ ভোট।

সিলেট-৩ আসনে মোহাম্মদ আব্দুল মালিক ১ লাখ ১৫ হাজার ৪৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মুসলেহ উদ্দিন রাজু পেয়েছেন ৭৩ হাজার ৬৭৪ ভোট।

সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী ১ লাখ ৮৬ হাজার ৮৪৬ ভোট পেয়ে বিজয়ী হন। জামায়াতের জয়নাল আবেদীন পেয়েছেন ৭১ হাজার ৩৯১ ভোট।

সিলেট-৫ আসনে খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান ৭৯ হাজার ৩৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। জমিয়তে উলামায়ে ইসলামের ওবায়দুল্লাহ ফারুক পেয়েছেন ৬৯ হাজার ৭৭৪ ভোট।

সিলেট-৬ আসনে এমরান আহমেদ চৌধুরী ১ লাখ ৯ হাজার ৯১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সেলিম উদ্দিন পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৬৯ ভোট।

মৌলভীবাজার জেলার চারটি আসনেই জয়লাভ করেছেন বিএনপির প্রার্থীরা।

মৌলভীবাজার-১ আসনে ১১৩টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে। নাসির উদ্দীন আহমেদ মিঠু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৮ হাজার ২৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আমিনুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ৭৮ হাজার ২১৪ ভোট পেয়েছেন।

মৌলভীবাজার-২ আসনে ১০৩টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে। মো. শওকতুল ইসলাম শকু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৬ হাজার ৭০৭ ভোট। মো. সায়েদ আলী দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৫০ হাজার ৫৯৮ ভোট এবং কাপ-পিরিচ প্রতীক পেয়েছে ২৪ হাজার ৭৭৯ ভোট।

মৌলভীবাজার-৩ আসনে ১৭৫টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে। বিএনপি প্রার্থী এম নাসের রহমান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৪ হাজার ৫৪৫ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আব্দুল মান্নান পেয়েছেন ৭৪ হাজার ৩৬২ ভোট।

মৌলভীবাজার-৪ আসনে ১৬৩টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে। বিএনপি প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত শেখ নূরে আলম হামিদী রিকশা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ২০৪ ভোট।

সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনেই বিএনপি প্রার্থীরা বড় ব্যবধানে জয় পেয়েছেন। সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান কামরুল ১ লাখ ৬১ হাজার ৭৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের তোফায়েল আহমদ খান পেয়েছেন ৯২ হাজার ৯৬৬ ভোট।

সুনামগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী ৯৯ হাজার ৫২২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শিশির মনির পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট।

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির মোহাম্মদ কয়ছর আহমেদ ৯৭ হাজার ৩১৩ ভোট পেয়ে জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন পেয়েছেন ৪২ হাজার ২২৬ ভোট।

সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির নুরুল ইসলাম নুরুল ৯৮ হাজার ৯২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এ আসনে জামায়াতের সামছউদ্দিন আহমদ পেয়েছেন ৭৫ হাজার ৭৩৫ ভোট।

সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির কলিম উদ্দিন আহমদ মিলন ১ লাখ ৫১ হাজার ৯১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম পেয়েছেন ১ লাখ ২১ হাজার ২১ ভোট।

হবিগঞ্জের ৪টি আসনেই নিরঙ্কুশ জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) প্রার্থীরা। এ জেলায় জামায়াত ও তার ১১-দলীয় ঐক্যের সঙ্গী কোন দল কোন আসনে বিজয়ী হননি।

হবিগঞ্জ ১( নবীগঞ্জ – বাহুবল) আসনে বেসরকারিভাবে বিএনপির প্রার্থী ড, রেজা কিবরিয়া ১ লাখ ১১ হাজার ৯৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের মাওলানা সিরাজুল ইসলাম (রিকশা) পেয়েছেন ৫৬হাজার ২১শ ৩২ভোট।

হবিগঞ্জ -২ (বানিয়াচং -আজমিরীগঞ্জ) – আসনে বিএনপির ডা: আবু মনসুর সাখাওয়াত হাসান ধানের শীষ মার্কা ১ লাখ ২৬ হাজার ৫৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম ১১দলীয় জোটের দেয়াল ঘড়ি মার্কা আব্দুল বাছিত আজাদ পেয়েছেন ৬৫ হাজার ৭৬২ ভোট।

হবিগঞ্জ ৩ আসনে বিএনপির প্রার্থী জি কে গউছ ১ লাখ ৪২ হাজার ৩৪৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী কাজী মহসিন আহমেদ পেয়েছেন ৪৫হাজার ৫৬৮ ভোট পেয়েছেন।

হবিগঞ্জ ৪ (মাধবপুর চুনারুঘাট) আসনে বিএনপির সৈয়দ মোহাম্মদ ফয়সল১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামি ঐক্য ফ্রন্টের গিয়াস উদ্দিন তাহেরী পেয়েছেন, ৮৪ হাজার ৩২৩ ভোট।

Tags: জাতীয় সংসদ নির্বাচন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ, সবচেয়ে বয়স্ক খন্দকার মোশাররফ
  • রংপুরে লাঙলের জানাজার ছবি ভাইরাল
  • ফলাফল স্থগিত করে পুনরায় নির্বাচনের দাবি তুলেছেন সানজিদা ইসলাম তুলি
  • যে প্রার্থী পোলিং এজেন্ট দিতে পারে না, সে এত ভোট কোথায় থেকে পায়: কাইয়ুম
  • রাজবাড়ীর ২ আসনেই বিএনপির বিজয়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম