Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভূমিধস বিজয়ের পথে হাসনাত আবদুল্লাহ

Bangla FM OnlinebyBangla FM Online
৮:৫২ pm ১২, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, জাতীয়, নির্বাচন
A A
0

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এবং এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ভূমিধস বিজয়ের পথে। শাপলা কলি প্রতীকে আসনটিতে বিপুল ভোটে এগিয়ে রয়েছে তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্যে বিষয়টি জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা-৪ দেবিদ্বার সংসদীয় আসনে মোট ১১৬টি ভোট কেন্দ্র রয়েছে। সবগুলো কেন্দ্রেই হাসনাত আবদুল্লার শাপলাকলি প্রতীক এগিয়ে রয়েছে। এসব ভোটকেন্দ্রে হাসনাত ১ লাখ ৭২ হাজার ভোটে এগিয়ে রয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন ২৬ হাজার ভোট পেয়েছেন। এনসিপির দেবিদ্বার উপজেলা সমন্বয়কারী জাহাঙ্গীর আলম বলেন, শাপলা কলি প্রতীকের ভূমিধস বিজয় হয়েছে। আমাদের প্রার্থী ১লাখ ৭২ ভোটে এগিয়ে আছে।

এর আগে এদিন সকাল সাড়ে ৭টা থেকে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন দেখা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

নতুন বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে ভোটাররা উৎসাহ-উদ্দীপনা নিয়ে ব্যালট পেপারের মাধ্যমে তাদের রায় প্রদান করেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই রেকর্ডসংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে।

বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল এই নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে মোট প্রার্থী ২ হাজার ২৯ জন; যার মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮০ জন। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

Tags: ‘শাপলা কলি’১১ দলীয় জোটআংশিক ফলাফলএনসিপিকুমিল্লা-৪গণঅধিকার পরিষদগণভোটজসিম উদ্দিনট্রাক প্রতীকতরুণ ভোটারত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনদেবিদ্বারনির্বাচনী লড়াইপ্রার্থী সংখ্যাভোটকেন্দ্রভোটসংখ্যাভোটার উপস্থিতিরাজনৈতিক দলহাসনাত আবদুল্লাহ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজার-৪ আসনে চা কন্যাদের ভোটে ধানের শীষের লিড
  • পিরোজপুর-১ আসনে এগিয়ে দাঁড়িপাল্লা
  • মির্জা ফখরুল জামায়াতের প্রার্থীর চেয়ে ৯৫ হাজারের বেশি ভোটে এগিয়ে
  • ঢাকার তিনটি আসনে এগিয়ে বিএনপির প্রার্থী, একটিতে এনসিপির
  • মির্জাপুরে ভোটের লড়াইয়ে বড় ব্যবধানে বিজয়ী ধানের শীষ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম