ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। ইতোমধ্যে রংপুর–৪ (পীরগাছা–কাউনিয়া) আসনে ৫৭ কেন্দ্রের ফলাফল প্রকাশ হয়েছে। এখানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন পেয়েছেন ৭২ হাজার ৮৯৭ এবং বিএনপির এমদাদুল হক ভরসা পেয়েছেন ৫৭ হাজার ৪৩৯ ভোট।
রংপুর–৪ আসনের ১৬৩ কেন্দ্রের মধ্যে ৫৭টির ভোটে এগিয়ে আছেন আখতার। তিনি শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৮৯৭ ভোট। এ আসনে বিএনপির প্রার্থী এমদাদুল ধানের শীষে পেয়েছেন ৫৭ হাজার ৪৩৯ এবং জাতীয় পার্টির আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান পেয়েছেন ১৭ হাজার ৮৯৫ ভোট।

