Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পিরোজপুরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৫৩ pm ১২, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর জেলায় আজ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৩টি সংসদীয় আসনে ৪১৮ টি কেন্দ্রে উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এবারে ভোট কেন্দ্রগুলোতে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। 

এদিকে, আজ বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে শুরু হয়েছে ভোট গণনা।

এবারের নির্বাচনে পিরোজপুরে ৩ টি আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল সাড়ে চারটায় শেষ হয়েছে।

ভোট উপলক্ষে কেন্দ্রগুলোর আশেপাশে উৎসবের পরিবেশ বিরাজ করেছে। দীর্ঘদিন পরে স্বাধীনভাবে ভোট দিতে পেরে অনেককেই স্বস্তি প্রকাশ করতে দেখা গেছে। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের কারণে জেলার কোথাও উল্লেখ করার মতো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পিরোজপুরের ৪১৮টি ভোটকেন্দ্রে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব, আনসার ও কোস্টগার্ড সহ আটহাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন এবং প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি নির্বাচনী দায়িত্ব পালন করেছেন ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাচনের সার্বিক বিষয়ে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মন্জুর আহমদ সিদ্দিকী বলেন, জেলার তিনটি সংসদীয় আসনেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সারাদিন আইনশৃঙ্খলা বাহিনী ভোট নিরাপদ ও সুষ্ঠু করার জন্য তৎপর ছিল। ফলে জেলার কোন আসনেই অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিকে, জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে ভোটগ্রহণ শেষে ভোট গণনা শুরু হয়েছে।

Tags: ত্রয়োদশ জাতীয় নির্বাচনপিরোজপুরভোট গণনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কুমিল্লা-৪ আসনে কেন্দ্রভিত্তিক ফলাফলে জয়ী হাসনাত আব্দুল্লাহ
  • বাকেরগঞ্জ-৬ আসনে ধানের শীষে এগিয়ে বিএনপি
  • নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
  • ৩০ কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
  • যে ৩ কেন্দ্রে হেরে গেলেন তারেক রহমান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম