প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায়, জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের ঠিক সাড়ে ১২ ঘণ্টা আগে, সিইসির ভাষণ রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও মাধ্যমে একযোগে সম্প্রচারিত হয়।
ভোটকে নাগরিক অধিকার হওয়ার পাশাপাশি দায়িত্ব ও কর্তব্য হিসেবেও দেখার আহ্বান। নির্বাচনের ফলাফল ও ভোটপরবর্তী পরিস্থিতিকে ইতিবাচকভাবে গ্রহণের পরামর্শ, কারণ ভিন্নমত গণতন্ত্রের স্বাভাবিক ও সুন্দর অংশ। ভোটারদের উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পরামর্শ।সবার সম্মিলিত প্রচেষ্টায় সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার গুরুত্ব।
উল্লেখ্য, গত বছরের ১১ ডিসেম্বর সিইসি জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন।

