Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মিঠাপুকুরে ৫০ বছরের সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণ, আতঙ্কে পরিবার

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩৭ pm ১০, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মোঃ রতন বাবু ভ্রাম্যমান প্রতিনিধি:

​রংপুরের মিঠাপুকুর উপজেলার মোগলকোট মৌজায় প্রায় অর্ধশতাব্দীর পুরনো একটি সরকারি যাতায়াতের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এর প্রতিবাদে এবং জীবনের নিরাপত্তার দাবিতে আজ মঙ্গলবার সকালে মিঠাপুকুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী রওশন আরা বেগমের মেয়ে উজালী বেগম অভিযোগ করেন, উপজেলার মোগলকোট মৌজায় তাদের যাতায়াতের একমাত্র রাস্তাটি প্রায় ৫০ বছর ধরে সরকারিভাবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি স্থানীয় প্রভাবশালী দেলোয়ার, ছামছুল, বক্কর, মমিন, কাসেম, আলীম ও রশিদ গংরা গায়ের জোরে রাস্তাটি বন্ধ করে দিয়ে সেখানে পাকা ঘর নির্মাণ শুরু করে। এতে রওশন আরা বেগমের পরিবারসহ ওই এলাকার সাধারণ মানুষের যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

ভুক্তভোগীরা জানান, এর আগে কয়েক দফায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তাটি দখলমুক্ত করে দেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চলে যাওয়ার পরপরই অভিযুক্তরা পুনরায় রাস্তাটি বন্ধ করে পাকা স্থাপনা নির্মাণ অব্যাহত রাখে। বর্তমানে সেখানে সরকারি বাধা উপেক্ষা করেই নির্মাণ কাজ চলছে।

সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়ে উজালী বেগম বলেন, “রাস্তা বন্ধ থাকায় আমি আজ অন্যের জমির আইল দিয়ে অতি কষ্টে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দেলোয়ার গংরা শুধু আমাদের পথ বন্ধ করেনি, আমাদের উচ্ছেদের চেষ্টা করছে। আমাদের প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমরা যেকোনো সময় খুনের শিকার হতে পারি। আমরা প্রশাসনের কাছে বাঁচতে চাই।”

এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান জানান, বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সরকারি রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করার কোনো সুযোগ নেই। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags: উপজেলামিঠাপুকুররংপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জামায়াত ক্ষমতায় গেলে কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: আবুল কালাম আজাদ
  • ভয়কে পেছনে রেখে ভোটকেন্দ্রে যেতে প্রধান উপদেষ্টার আহ্বান
  • সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে বিআরটিএ ট্রাস্টি বোর্ড, ৪১ পরিবার পেল আর্থিক সহায়তা
  • প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সম্পদ বিবরণী প্রকাশ
  • সাতক্ষীরায় পৌঁছেছে ভোটের ব্যালট পেপার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম