ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ক্ষেত্রে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশের ওপর প্রাথমিকভাবে আরোপিত নিষেধাজ্ঞা থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
এর আগে দুপুরে ইসি জানিয়েছিল যে, আসন্ন নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হবে। এ সংক্রান্ত নির্দেশনা সহ একটি চিঠি সারাদেশের রিটার্নিং অফিসারদের পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার, সাধারণ আনসার বা ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না।

