Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

‎ঝালকাঠিতে ধানের শীষের পক্ষে ব্যতিক্রমী প্রচারণা

Bangla FM OnlinebyBangla FM Online
৬:০০ pm ০৯, ফেব্রুয়ারী ২০২৬
in নির্বাচন
A A
0
 এস.এম. পারভেজ : ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে ঢাকা থেকে লঞ্চযোগে আসা যাত্রীদের রজনী গন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর মাধ্যমে ধানের শীষে ভোট চাইলেন ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে)  অ্যাড. মিজানুর রহমান মুবিন।
সোমবার সকাল সোয়া ৭টায় ঝালকাঠি লঞ্চঘাটে ঢাকা থেকে ছেড়ে আসা এমভি ফারহান লঞ্চের যাত্রীদের ভোট উৎসবে যোগ দেয়ার জন্য নিজ এলাকায় আসার জন্য স্বাগত জানানো হয়।
‎
‎এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নাসির তালুকদার, ঝালকাঠি পৌর  স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির হোসেন মঈন, ঝালকাঠি পৌর ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. মুরাদুল ইসলাম মুরাদ, জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু সাইদ, স্বেচ্ছাসেবক দল নেতা মো. আওলাদ হোসেন, মো. নাইম হোসেন, মো. কামরুল হাওলাদার, মো. রহিম সহ আরো অনেকে।
‎
‎বিএনপি নেতৃবৃন্দ আগত যাত্রীদের রজনী গন্ধার স্টিক এবং ধানের শীষের প্রচারপত্র দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেশ গঠনের পরিকল্পনার তথ্য তুলে ধরে ঝালকাঠি-২ আসনের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ও ঝালকাঠী-১ আসনের প্রার্থী রফিকুল ইসলাম জামালকে ধানের শীষে ভোট দেয়ার অনুরোধ করেন।
‎
‎ঝালকাঠি জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাড. মিজানুর রহমান মুবিন জানান, বাংলাদেশের মানুষ ১৭ বছর ভোট দিতে পারে নাই। ভোটের নামে প্রহসন হয়েছে। দিনের ভোট রাতে হয়েছে, বিনা ভোটে নির্বাচিত হয়ে দেশে ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করা হয়েছে। আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় ৫ আগস্ট গণতন্ত্রকামী ছাত্রজনতার অভ্যুত্থানে ফ্যাসিস্টরা পালিয়ে যাওয়ার পরে আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচন উৎসব মুখর করার জন্য এটা আমাদের ক্ষুদ্র প্রয়াস। আশা করি জনসাধারণ ১৭ বছর পুর্বের যে নির্বাচনগুলো উৎসব আনন্দে অনুষ্ঠিত হতো আগামী  ১২ ফেব্রুয়ারীর নির্বাচন সেই রকম উৎসম মুখর এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। সারাদেশে ধানের শীষের গণজাগরণ সৃষ্টি হয়েছে ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে ধানের শীষ বিজয়ের মাধ্যমে জনসাধারণ তাদের আশা  আকাঙ্খার প্রতিফলন দেখবেন।
Tags: ঝালকাঠিধানের শীষবিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চরমোনাইয়ের পীরের মতে জামায়াতে ইসলামী বিশ্বের সবচেয়ে বড় মিথ্যাবাদী: মির্জা ফখরুল
  • নির্বাচনে অনিয়ম হলে এ অঞ্চলে আগুন জ্বলবে: আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
  • গণভোটে ‘হ্যাঁ’ ভোটে দেশ পাল্টে যাবে:প্রধান উপদেষ্টা
  • মধ্যনগর কলেজের প্রস্তাবিত স্থানের পরিদর্শন সম্পন্ন
  • ‎শরীয়তপুরের জাজিরায় যাত্রীবাহী বাস খাদে পরে ২০ জন আহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম