Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

টিকটকে পরিচয়, পরকীয়ার জেরে সাড়ে তিন বছরের কন্যাশিশু হত্যা

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৩৮ am ০৮, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

টিকটকে আসক্ত হয়ে পরকীয়ায় জড়িয়ে গোপালগঞ্জের গোবরা গ্রামের নিলারমাঠ এলাকায় নিজের সাড়ে তিন বছরের শিশু কন্যাকে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। হত্যার পর শিশুটির মরদেহ বাড়ির একটি ট্রাংকের ভেতরে লুকিয়ে রাখা হয়।

পুলিশ জানায়, অভিযুক্ত মা সেতু বেগমের স্বীকারোক্তি অনুযায়ী ১৭ দিন পর শনিবার রাতে ওই ট্রাংকের ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাখাওয়াত হোসেন সেন্টু।

তিনি জানান, প্রায় সাড়ে তিন থেকে চার বছর আগে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা গ্রামের নিলারমাঠ এলাকার রুবেল শেখের সঙ্গে টুঙ্গিপাড়া উপজেলার গজালিয়া গ্রামের হাসান মোল্লার মেয়ে সেতু বেগমের (২৫) বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একমাত্র কন্যাসন্তান ফারিয়ার জন্ম হয়। জীবিকার তাগিদে রুবেল শেখ সৌদি আরবে কর্মরত রয়েছেন।

স্বামী প্রবাসে থাকার সুযোগে প্রায় ৬–৭ মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে ফরিদপুর সদরপুর উপজেলার মাঝকান্দি এলাকার জাফর মুন্সির ছেলে মিরাজ মুন্সির (২৪) সঙ্গে সেতু বেগমের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে।

পুলিশের ভাষ্যমতে, অবৈধ ওই সম্পর্কের ‘বাধা’ হিসেবে নিজের কন্যাকে সরিয়ে নিতে গত ২২ জানুয়ারি রাতে পরকীয়া প্রেমিক মিরাজ মুন্সির সহায়তায় সেতু বেগম নিজ বাড়িতেই ওড়না পেঁচিয়ে শিশু ফারিয়াকে শ্বাসরোধে হত্যা করেন। পরে মরদেহ একটি ট্রাংকের ভেতরে রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান তিনি।

শনিবার সন্ধ্যায় সেতু বেগমের মা ও মামা ঘটনার বিস্তারিত জানিয়ে তাকে ফরিদপুর থেকে এনে গোপালগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রবাসী স্বামীর বাড়ি থেকে ট্রাংকের ভেতরে লুকানো শিশুটির পচাগলা মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আটক অভিযুক্ত সেতু বেগমকে রোববার আদালতে হাজির করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় জড়িত অপর আসামি মিরাজ মুন্সিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tags: কন্যাশিশু হত্যাটিকটকপরকীয়া
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা
  • মির্জাপুর বাজারে অপহরণের নাটক সাজিয়ে অভিনব প্রতারণা
  • ধানের শীষের প্রার্থীর পাশাপাশি খেজুর গাছে প্রার্থীকেও দেখে রাখবেন: তারেক রহমান
  • মুন্সিগঞ্জে বৌদ্ধ যুব পরিষদের পারিবারিক মিলনমেলা ও মানবিক কার্যক্রম সম্পন্ন
  • ৫ বছরেই পাল্টে যাবে দেশের চেহারা: ডা. শফিকুর রহমান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম