Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অস্ট্রেলিয়ায় পাঠানোর নামে ২১ লাখ টাকা আত্মসাৎ, নীলফামারীতে গ্রেপ্তার ৩

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০৫ pm ০৭, ফেব্রুয়ারী ২০২৬
in অপরাধ, সারাদেশ
A A
0
শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
অস্ট্রেলিয়ায় পাঠানোর নামে ভুয়া ভিসা দিয়ে ২১ লাখ টাকা আত্মসাৎ করায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার তিন ভিসা প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে।  যৌথ বাহিনী অভিযান চালিয়ে উপজেলার নিতাই ইউনিয়নের পৃথক পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করেছে। 
গ্রেপ্তারকৃতরা হলেন নিতাই কাছারিপাড়া গ্ৰামের সাহাবুল হক (২১), মুশরুত পানিয়ালপুকুর বালাপাড়া গ্ৰামের হৃদয় ওরফে বকরি ডিপজল ওরফে শিপন (২০) এবং তকেয়াপাড়া গ্ৰামের সুজন (১৯)।কিশোরগঞ্জ অস্থায়ী সেনা ক্যাম্প সূত্র জানায়, অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার দিবাগত রাতে যৌথ অভিযানে ওই ৩ ভিসা প্রতারককে গ্ৰেপ্তার করা হয়। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
কিশোরগঞ্জ থানার এসআই কাজী রিপন জানান, গ্ৰেপ্তার ব্যক্তিরা ভিসা প্রতারক। তারা অস্ট্রেলিয়ায় পাঠানোর নামে ভুয়া ভিসা দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবার খাড়েয়া উত্তর বড়ইয়ার বাড়ি গ্ৰামের আব্দুল মান্নানের ছেলে জুয়েল মিয়ার কাছে ২১ লক্ষ ১৬ হাজার টাকা হাতিয়ে নেয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে জুয়েল মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় বৃহস্পতিবার মামলা করেন। সে মামলায় তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ থানার ওসি বিষয়টি নিশ্চিত করে জানান, গ্ৰেপ্তার ব্যক্তিরা ভিসা প্রতারক। তাদেরকে সাইবার সুরক্ষা আইনে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Tags: অস্ট্রেলিয়াআত্মসাৎনীলফামারী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেবিবাম্পের গুঞ্জন নিয়ে মুখ খুললেন বুবলী
  • কালীগঞ্জে ভোটার‌দের মা‌ঝে অর্থ বিতর‌ণের দা‌য়ে জনতা দলের নেতা আটক
  • বিএনপি প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে নাহিদ
  • দিনাজপুরের কাটারী ভোগ চাল ও লিচু বিশ্ববাজারে নেওয়ার অঙ্গীকার তারেক রহমানের
  • শান্তিগঞ্জের পশ্চিম পাগলায় ১৫ প্রবাসীকে সংবর্ধনা প্রদান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম