Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আমৃত্যু আপনাদের জন্য কাজ করে যাবো: শামা ওবায়েদ

Bangla FM OnlinebyBangla FM Online
১১:১৩ am ০৭, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0

বিধান মন্ডল, ফরিদপুর প্রতিনিধি:

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ বলেছেন, জনগণের সঙ্গে তার সম্পর্ক কেবল নির্বাচনকেন্দ্রিক নয়, এটি মাটি, হৃদয় ও আত্মার সম্পর্ক।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউষখালী বাজার সংলগ্ন মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত ধানের শীষের নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, নির্বাচন শেষ হলেও জনগণের সঙ্গে তার যোগাযোগ অব্যাহত থাকবে। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করছেন উল্লেখ করে বলেন, জনগণই তার কাজের মূল্যায়ন করবে। তিনি ভোটারদের কাছে বিজয়ী হওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানান এবং সালথা উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, সাবেক বিএনপি মহাসচিব কে এম ওবায়দুর রহমানের অসমাপ্ত কাজ এগিয়ে নিতে চান তিনি। ন্যায় ও সত্যের পথে থেকে মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে শামা ওবায়েদ বলেন, “আপনারা সত্য ও ন্যায়ের পথে থাকলে আমৃত্যু আপনাদের জন্য কাজ করে যাবো।

সভায় বল্লভদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাস্টার মজিবুর রহমানের সভাপতিত্বে ও মেজর (অব.) শাহ্ আলমের তত্ত্বাবধানে আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু মিয়া, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, ইমদাদ ফকির, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, মো. জসিম মোল্যা, লিটন মাতুব্বার, ফরিদপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অজয় করসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Tags: বিএনপিশামা ওবায়েদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জামাত ইসলাম ক্ষমতায় আসলে ফরিদপুর বিভাগ ও বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে ড: শফিকুর রহমান
  • বসন্তের আগমনী বার্তা, গাছে গাছে আমের মুকুল
  • ঢাকার ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান
  • ঠাকুরগাঁওয়ে কারাগারে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইয়ুথ আইডিয়া কনটেস্ট

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম