নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে শ্রমিক ও কর্মচারীদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর বিকেলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ জানিয়েছে, যদি শনিবারের মধ্যে বিদেশি প্রতিষ্ঠানের কাছে এনসিটি ইজারার প্রক্রিয়া বাতিল বা পিছিয়ে দেওয়ার বিষয়ে সুনির্দিষ্ট সাড়া না আসে, তাহলে রোববার থেকে পুনরায় লাগাতার কর্মবিরতি শুরু হবে। দুই দিনের স্থগিতাদেশকে রমজান মাস ও অন্যান্য পরিস্থিতি বিবেচনা করে নেওয়া হয়েছে। নৌপরিবহন উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, এই সময়ের মধ্যে বিষয়টি চূড়ান্ত করা হবে।

