উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :
সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে উজিরপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরো উপজেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উজিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ও বক্তারা বলেন, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় বক্তব্য রাখেন উজিরপুর সেনা ক্যাম্প কমান্ডার মেজর জাকি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কপিল বিশ্বাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম রুমি, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ নূর হোসেন এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মেহেদী হাসান।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহফুজুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না, বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও তাদের প্রতিনিধিরা এবং গণমাধ্যমকর্মীরা।সভায় আসন্ন নির্বাচন ছাড়াও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সামাজিক অপরাধ প্রতিরোধ ও সরকারি সেবার মান উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, জনস্বার্থ রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বদা কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

